আবনা : ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় অংশ নিয়েছে কয়েকটি ইসরাইলি জঙ্গিবিমান। ইয়েমেনের রাজধানী সানা থেকে কয়েকটি সূত্র এ খবর দিয়েছে।
গত বৃহস্পতিবার হামলা চালানোর সময় সৌদি জোটের বিমান বহরের সঙ্গে ইসরাইলের এসব জঙ্গিবিমান অংশ নেয় বলে জানানো হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করে ইয়েমেনের আল-হাক পলিটিক্যাল পার্টির মহাসচিব হাসান জায়েদ তার ফেসবুক পেইজে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, আরব দেশগুলোর সঙ্গে এই প্রথম কোনো যৌথ অভিযান চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইল।#
১ এপ্রিল ২০১৫ - ০২:২০
News ID: 680337
ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় অংশ নিয়েছে কয়েকটি ইসরাইলি জঙ্গিবিমান।